পথনাট্য উৎসব হচ্ছে ৪৭টি জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হচ্ছে এবার। অন্যদিকে ডেইলি স্টার পত্রিকার হচ্ছে ২০ বছর পূর্তি। এ উপলক্ষে এ বছর যৌথভাবে পথনাট্য উৎসবের আয়োজন করছে বাংলাদেশ পথনাটক পরিষদ ও ডেইলি স্টার। উৎসব ১৪ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের ৪৭টি জেলার ৫০টি স্থানে উৎসবের কার্যক্রম অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের বিভিন্ন নাট্যদল অংশ নেবে। মুক্তিযুদ্ধ, মৌলবাদবিরোধী, সাম্প্রদায়িকতাবিরোধী, গণতন্ত্রের সপক্ষে ও যুদ্ধাপরাধ বিষয়ের নাটক এ উৎসবে অগ্রাধিকার পাবে। প্রতিটি স্থানে নাটক ছাড়াও থাকবে আলোচনা।গতকাল বুধবার বাংলাদেশ পথনাটক পরিষদ ও ডেইরি স্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পথনাটক পরিষদের সভাপতি ও উৎসবের আহ্বায়ক মান্নান হীরা এসব তথ্য জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ডেইলি স্টার-এর পক্ষে উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন মল্লিক। এ ছাড়া পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী ও পথনাটক পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।বার্ড অব বাংলাদেশ পাখিবিষয়ক বই অ্যা ফটোগ্রাফিক গাইড টু বার্ড অব বাংলাদেশ। লেখক রোনাল্ড আর হালদার। বইটি প্রকাশ করেছে বৈকাল টিল প্রডাকশন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মূল মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি শেখ রেহানা। বই নিয়ে আলোচনা করেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান তৌহিদ সামাদ। লেখক জানান, বইটিতে রয়েছে বাংলাদেশের ৪৭০ রকমের পাখির ছবি ও পাখিসম্পর্কিত নানা তথ্য।বিশ্বকাপ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাবিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে শিশুদের মাঝে খেলাধুলার গুরুত্ব ছড়িয়ে দিতে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল বুধবার ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সাংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমপর্বে বয়স অনুযায়ী তিনটি গ্রুপে (ক- ৫ থেকে ৭, খ- ৮ থেকে ১০ এবং গ- ১১ থেকে ১৪) আত্মবিভাগীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগীয় শহর থেকে প্রতি গ্রুপে ১০ জন করে মোট ৩০ জনকে নিয়ে সারা দেশের সর্বমোট ২১০ জন প্রতিযোগী আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে প্রথম ১০ জন করে মোট ৩০ জনকে সার্টিফিটেক, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া বিভাগীয় শহর পর্যায়ে নির্বাচিত চিত্রগুলো নিয়ে আগামী ১০ এবং ১৭ ফেব্রুয়ারি ২০১১ প্রদর্শনী এবং স্মরণিকা প্রকাশ করা হবে।প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক শিশুদের তাদের চিত্রকর্ম আর্ট পেপারে ৩১ জানুয়ারির মধ্যে (ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার, ৫ ফুলার রোড, ঢাকা) পাঠাতে হবে। নান্দনিকের ক্লিওপেট্রাতীব্র শীতের প্রভাব পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নান্দনিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ক্লিওপেট্রার দর্শকস্বল্পতা সে কথাই বলছিল। নাটকটি মিসরীয় উপকথা ও ইতিহাসের মিশ্রণে রচিত। এর ঘটনা রোমের শাসক জুলিয়াস সিজারের মৃত্যু ও মার্ক অ্যান্টনির মিসর বিজয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নাটকটি রচনা করেছেন রাহমান চৌধুরী। যৌথভাবে নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার ও আ মা ম হাসানুজ্জামান। মূল চরিত্র ক্লিওপেট্রার ভূমিকায় অভিনয় করেন নিলুফার ওয়াহিদ। ফরিদপুরে রানওয়ের প্রদর্শনী ফরিদপুর অফিস জানায়, ‘আমি ছবি নির্মাণ করেছি দেশের মানুষদের দেখানোর জন্য, শুধু ঢাকায় বা টেলিভিশনের বাক্সে আটকে রাখার জন্য নয়। তাই ছবির ফেরিওয়ালা হয়ে নেমে পড়েছি গ্রামবাংলার পথে পথে, ছবি দেখিয়ে বেড়াচ্ছি।’গত মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। তাঁর নির্মিত রানওয়ে ও নরসুন্দর চলচ্চিত্র দুটির প্রদর্শনী উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।আজ বৃহস্পতিবার থেকে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে তিন দিনব্যাপী তাঁর নির্মিত দুটি ছবি রানওয়ে ও নরসুন্দর-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় তিনটি করে প্রদর্শনী হবে।