পথনাট্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী পথনাটকচর্চা ও বিকাশের জন্য ৩০টি জেলা ও সাতটি বিভাগীয় শহরসহ মোট ৪০টি স্থানে পথনাটক রচনা, নির্দেশনা ও অভিনয়ের ওপর বাংলাদেশ পথনাটক পরিষদ ২৯ মার্চ থেকে কর্মশালার আয়োজন করেছে। ২৯ মার্চ কুমিল্লা জেলার শিল্পকলা একাডেমীতে স্থানীয় বিভিন্ন দলের ৩০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করবেন। পর্যায়ক্রমে দিনাজপুর, ঠাকুরগাঁও, বগুড়া, পঞ্চগড়, গাজীপুর, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, মুন্সিগঞ্জ প্রভৃতিসহ সাতটি বিভাগীয় শহরে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।