পথমেলায় বেবী নাজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে অনুষ্ঠিত পথমেলায় গান গাইছেন ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন। পথমেলার সেই অনুষ্ঠানে বেবীর গাওয়া ‘বন্ধু তুমি কই কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে’ গানের সঙ্গে নাচছেন নিউইয়র্কের সিটি কাউন্সিলম্যান ব্র্যাড লেন্ডার। অনুষ্ঠানে আরও গান করেন এস আই টুটুল, রন্টি দাসসহ অনেকে।পথমেলায় বাংলাদেশি খাদ্যপণ্যের প্রায় শতাধিক স্টল ছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন করা হয় গত রোববার।