পথশিশুদের নাচের প্রতিযোগিতার বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথশিশুদের নাচের প্রতিযোগিতার আয়োজন করেছে কলকাতার উইন্ডোজ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানটি দেখানো হবে রূপসী বাংলা টিভিতে। স্ট্রিট ড্যান্সার নামে এই প্রতিযোগিতার প্রধান বিচারক হয়েছেন ফেরদৌস। অন্য দুজন বিচারক হলেন বারখা ও ইন্দ্রানী দত্ত। আয়োজক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত ঋতুপর্ণা সেনগুপ্তকেও মাঝেমধ্যে দেখা যাবে বিচারকের আসনে। ফেরদৌস জানান, এই আয়োজনের বিচারকাজের জন্য পুরো এক সপ্তাহ কলকাতায় ছিলেন তিনি। সম্প্রতি ঢাকায় ফিরে ফেরদৌস বলেন, ‘এর আগে অতিথি বিচারক হয়ে কয়েকটি অনুষ্ঠান করেছি। তবে এবারই প্রথম পুরো আয়োজনের প্রধান বিচারক হিসেবে কাজ করছি।’