পথশিশুদের পাশে শাবানা আজমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পথশিশুদের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমী। গুঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে তিনি এ আয়োজনে নেমেছেন। ‘এক জোড়ি কাপড়া’ শিরোনামে এ কর্মসূচি চলবে। হঠাৎ করে শুনলে মনে হতেই পারে এটি একটি ছবির নাম। আসলে তা নয়।সম্প্রতি শাবানা আজমী তাঁর ৬০তম জন্মদিন পালন করেন। জন্মদিন পালনের পরই তিনি ফুটপাথবাসী পথশিশুদের জন্য সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার ইচ্ছার কথাটা জানান। এরই মধ্যে তিনি ভারতের ধনী পরিবারগুলোর বাড়তি জামাকাপড় সংগ্রহের অভিযানে নেমেছেন। তিনি ভারতের বেশির ভাগ ধনী পরিবারকে অনুরোধ করেছেন, তারা যেন নিজেদের বাড়তি জামাকাপড় বস্তাবন্দী না করে দরিদ্র পথশিশুদের দান করে।জানা গেছে, ভারতজুড়ে প্রায় ২০০টি শহরে অভিযান চালাবে শাবানা আজমী ও গুঞ্জ নামের স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের অভিযানের শিরোনাম হচ্ছে ‘এক জোড়ি কাপড়া’।