পথশিশুদের বিচারক ফেরদেৌস
পথশিশুদের নিয়ে তৈরি অনুষ্ঠানের প্রধান বিচারকের একজন হলেন চিত্রনায়ক ফেরদেৌস। দেশে নয়, কলকাতায়। অনুষ্ঠানটির নাম `স্ট্রিট ড্যান্সার'। কলকাতার টেলিভিশন চ্যানেল রূপসী বাংলায় প্রচারিত এই রিয়েলিটি শো নির্মিত হচ্ছে `উইনন্ডোজ এন্টারটেইমেন্টে'র ব্যানারে। এ প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মাঝেমধ্যে তঁাকেও `স্ট্রিট ড্যান্সার' অনুষ্ঠানের বিচারকের আসনে দেখা যায়।`স্ট্রিট ড্যান্সার' নামের এ অনুষ্ঠানটির বিচারকাজ পরিচালনার কাজে এক সপ্তাহ ধরে কলকাতাতেই ছিলেন চিত্রনায়ক ফেরদেৌস। গত শনিবার কলকাতা থেকে ঢাকা ফিরেছেন তিনি। অনুষ্ঠানটির অন্য দুই বিচারক হলেন বারখা ও ইন্দ্রানী দত্ত।অনুষ্ঠানটি প্রসঙ্গে ফেরদেৌস বললেন, `এর আগে অতিথি বিচারক হয়ে কয়েকটি অনুষ্ঠান করলেও এবারই প্রথম পুরো অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে কাজ করছি। প্রথমবার ছয় পর্বের শুটিং করেছিলাম। আর এবার করলাম ১৫ পর্বের।`ফেরদেৌস বলেন, `আমি এমনিতেই নাচ ভালোবাসি। তাই এ ধরনের অনুষ্ঠানে বিচারক হতে পেরে ভালোই লাগছে।'স্ট্রিট ড্যান্সার ছাড়াও ফেরদেৌস বর্তমানে কলকাতাতে `সঁাঝের জোনাকি` এবং `পটাদার কীর্তি` নামের চলচ্চিত্রের শুটিং করছেন। দুটি চলচ্চিত্রেই ফেরদেৌসের বিপরীতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।পাশাপাশি ডাবিং করছেন `তুমি যদি আমার হতে` এবং `বন সুন্দরী` চলচ্চিত্রের।এদিকে ঢাকায় আসার পর গত রবিবার `৬৯ পাতলা খান লেন` ছবির শুটিং করেছেন তিনি।