পথে পথে কলা বেচছে মিনিয়ন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলার মতো পোশাক পরে পথে পথে কলা বেচছে আদুরে মিনিয়নেরা। দৃশ্যটা কতই না মজার। চীনের বেইজিং শহরে কদিন ধরে এই দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁদের কলা বহন করার তিন চাকার গাড়ি আর পোশাক কেড়ে নিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করা হয়েছে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ওয়েইবোতে। সেখানে ছবিগুলো আপলোড করে চীনের নাগরিকেরা লিখেছে, ‘দরিদ্র ফল বিক্রেতারা ব্যবসার তাগিদে ফোম আর রাবারের তৈরি অমন গরম পোশাক পরেছেন।’ ঘটনা আসলে ভিন্ন। আজ চীনে মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘মিনিয়ন’। সেটার প্রচারণাই অংশ ছিল এসব।

অ্যানিমেটেড ছবি ‘ডেসপিকেবল মি’ জনপ্রিয় হয়ে ওঠায় একের পর সিক্যুয়েল হচ্ছে এই চরিত্রদের নিয়ে। আজ চীনে ‘মিনিয়ন’ ছবিটির প্রিমিয়ার। এই প্রিমিয়ার দেখতে আসা দর্শকদের উপহার দিতে প্রচুর কলা কিনেছে এই মিনিয়নেরা। ম্যাশেবল