পথে শুরু পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাস্টিন বিবার এখন পথে আছেন। মাই ওয়ার্ল্ড ট্যুর-এ বেরিয়েছেন এই ১৭ বছর বয়সী সংগীতশিল্পী। দেশে দেশে ঘুরে গান শোনাবেন ভক্তদের। তবে ঘোরাঘুরির সময়টুকুতেও বসে নেই বিবার। ধুমসে লিখে যাচ্ছেন নতুন গান। উদ্দেশ্য, বছর শেষে যেন ভক্তকুল হাতে পায় নতুন মোড়কে নতুন কিছু গান। আর তারও আগে বিবার ঠিক করে রেখেছেন আরেকটি নিশানা। খুদে ব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘পথে চলতে চলতেই অনেকগুলো গান লিখে ফেলছি। এই গানগুলো এ বছরের শেষে এবং এর রেকর্ড এই গ্রীষ্মে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে আছি আমি।’ ওয়েবসাইট।