পদ ২১, প্রার্থী ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদুল আলম সাচ্চু   ও  শহীদুজ্জামান সেলিম
শহীদুল আলম সাচ্চু ও শহীদুজ্জামান সেলিম

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন আজ শুক্রবার। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে ২১টি পদের বিপরীতে লড়ছেন ৫০ জন প্রার্থী। ইতিমধ্যে অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া আহমেদ।
নির্বাচনে সভাপতি পদে লড়ছেন শহীদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডি এ তায়েব ও গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক পদে আহসান হাবীব, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান, সহসভাপতি পদে আজাদ আবুল কালাম, তানভীন সুইটি, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন, জাহিদ হোসেন ও রফিকুল্লাহ সেলিম। আইন ও কল্যাণ সম্পাদক পদে লড়ছেন শামীমা ইসলাম ও শিরীন বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, শাহরিয়ার নাজিম জয়, দপ্তর সম্পাদক পদে মাসুদ আলম তানভীর, শামস সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আদনান ফারুক হিল্লোল ও ওমর আয়াজ।

গোলাম মোস্তফা ও  ডি এ তায়েব
গোলাম মোস্তফা ও ডি এ তায়েব

অনুষ্ঠান সম্পাদক আরমান পারভেজ, বন্যা মির্জা, সফিউল আলম ও হাসান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ ও শহীদ আলমগীর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান মিলন, আশরাফ কবির, কামাল হোসেন, নূর মোহাম্মদ, রওনক হাসান ও সুমনা সোমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সাতটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন অভিনয়শিল্পী।
নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শিল্পকলা প্রাঙ্গণে অভিনয়শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুটিং শেষে প্রায় প্রতিদিন সন্ধ্যার পর নিয়ম করে শিল্পকলা একাডেমিতে ঢুঁ মেরেছেন তাঁরা। নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘এই নির্বাচনকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে যে ঐক্য দেখেছি, তা যেন সামনের দিনগুলোতেও অব্যাহত থাকে। সবাই মিলে শিল্পী সমাজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করব।’