পদাতিক নাট্য সংসদের ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৮ সালের ২১ জানুয়ারি যাত্রা শুরু করে পদাতিক নাট্য সংসদ। তাদের স্লোগান, ‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার/নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’। ৩৬ বছরে পদার্পণকারী এ দল মঞ্চে এনেছে ৩৭টি প্রযোজনা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে নাট্যদলটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সংগঠনের নাট্যকর্মীদের অংশগ্রহণে আনন্দমুখর শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আয়োজন। আয়োজন করা হয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনীর ।
সন্ধ্যায় মঞ্চস্থ হয় দলের ৩৬তম প্রযোজনা ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ারের রচনা থেকে সৈয়দ শামসুল হক অনূদিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শামছি আরা, শাখাওয়াত হোসেন, সাগর, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম ও মশিউর রহমান।
আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন দলের প্রতিষ্ঠাতা সদস্য কাজী রফিক। আলোচনায় অংশ নেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন।