পদাতিক নাট্যসংসদের নতুন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ তাসনিন হোসাইনকে সভাপতি ও সায়েম সামাদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করল পদাতিক নাট্যসংসদ। ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মহড়াকক্ষে বসে ২০১০-১২ সালের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি যথাক্রমে সৈয়দ ইসতিয়াক হোসাইন, শেখ মসলে উদ্দিন, নিহাদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, প্রশিক্ষণ সম্পাদক সাঈদা সামছি আরা, প্রচার ও প্রকাশনা মুহম্মদ শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল হালিম, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন; কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মশিউর রহমান, হামিদুর রহমান, শফিকুর রহমান, আরেফা সুলতানা, জাবেদ পাটোয়ারী ও মহিউদ্দিন জুয়েল। সম্মানিত সদস্য কাজী রফিক ও জিল্লুর রহমান।