পদাতিকের নতুন নাটক ‘কালের যাত্রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদাতিক নাট্য সংসদ মঞ্চে এনেছে নতুন নাটক কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নাটকটি তৈরিতে পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। গোলাম সারোয়ার বললেন, ‘কালের যাত্রা একটি প্রতীকধর্মী নাটক। এখানে গল্পের আড়ালে রয়েছে গল্প। রবীন্দ্রনাথের রথযাত্রা ও রথের রশি মিলিয়ে তৈরি করা হয়েছে কালের যাত্রা নাটকটি।’পদাতিক নাট্য সংসদের (টিএসসি) দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, ‘রথযাত্রা নাটকটি আকারে ছোট হলেও ব্যাপ্তি বিশাল। বর্তমান সময়ে দেশ শাসনে ধর্ম, সেনাশক্তি এবং শিল্পপতিদের জোটবদ্ধতার বিশ্বায়ন যে সমগ্র বিশ্বমানবতা পরিপন্থী, তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রবীন্দ্রনাথ তাঁর এই নাটকে বলেছেন। কবি একই কথা ভিন্ন ভিন্নভাবে রথযাত্রা এবং রথের রশিতে বলেছেন, বুঝতে কারোই অসুবিধা হয় না যে এ তো সেই কালের যাত্রারই কথা।’