পদাতিকের সাত দিনের নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদাতিক নাট্য সংসদ আবারও আয়োজন করেছে ‘সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’। ভাষা সৈনিক এবং সংগঠনটির আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দিন হোসাইনের জন্মবার্ষিকী উপলক্ষে সাত দিনের এই উৎসব শুরু হচ্ছে আজ বুধবার। পদাতিকের সহসভাপতি ইশতিয়াক হোসাইন জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসব উদ্বোধন করা হবে সন্ধ্যা ছয়টায়। এরপর মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। তিনি আরও জানান, উৎসবে ভারত থেকে আসছে থিয়েটার ওয়ার্কশপ ও হযবরল। ঢাকার নাটকের দলগুলো হলো ঢাকা থিয়েটার, নাট্যচক্র, ঢাকা পদাতিক, থিয়েটার (বেইলি রোড), বাংলাদেশ শিল্পকলা একাডেমী, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী), আরণ্যক, সুবচন নাট্য সংসদ, থিয়েটার (আরামবাগ), পদাতিক নাট্য সংসদ ও সময়।