পদাতিকের 'আমাদের সংগ্রাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে পদাতিক নাট্য সংসদ এনেছে নতুন পথনাটক আমাদের সংগ্রাম। নাটকটির প্রথম প্রদর্শনী হলো ১৪ ডিসেম্বর, বুদ্ধিজীবী দিবসে। আর দ্বিতীয়টি হলো গতকাল সোমবার, ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। আমাদের সংগ্রাম নাটকটি লিখেছেন মমতাজউদ্দীন আহমেদ, নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান।
নাটকে মুক্তিযুদ্ধকে বাদশাহ, উজির, সিপাহি ও প্রজার মাধ্যমে একটু অন্য রকমভাবে উপস্থাপন করা হয়েছে। মমতাজউদ্দীন আহমেদ নাটকটি লিখেছিলেন মুক্তিযুদ্ধের সময়। তখন নাটকটির কয়েকটি প্রদর্শনীও হয়েছিল। মুক্তিযোদ্ধাদের মনোবলকে আরও দৃঢ় করতে এবং তাঁদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা জুগিয়েছিল নাটকটি। এবার নাটকের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে ‘জাগরণের গান’।