পদ্মশ্রী আনতে যাচ্ছেন সাইফ ও কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সন্ধ্যায় পদ্মশ্রী খেতাব নিতে যাচ্ছেন অভিনেতা সাইফ আলী খান। সঙ্গে বান্ধবী কারিনা কাপুরও থাকবেন। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রতিভা পাতিল সাইফকে পদ্মশ্রী খেতাবের উত্তরীয় পরিয়ে দেবেন। অনুষ্ঠানে গণ্যমান্য অতিথিদের সামনে তো যেনতেনভাবে হাজির হওয়া যায় না। তাই শাড়ি পরার সিদ্ধান্ত নিয়েছেন কারিনা। সে জন্য মনিশ মালহোত্রার নকশা করা শাড়ি আগে থেকেই আনিয়ে নিয়েছেন। ওয়েবসাইট।