পদ্মশ্রী পেলেন বিদ্যা বালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

‘আমি রোমাঞ্চিত। উচ্ছ্বসিত। আবেগে ভেসে যাচ্ছি। আমি সত্যিই ভীষণ সম্মানিত বোধ করছি। অনুভূতি আর কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।’ এভাবেই নিজের হূদয়ের উচ্ছ্বাস প্রকাশ করলেন বিদ্যা বালান। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী দেওয়া হয়েছে তাঁকে। চলচ্চিত্রে অবদান রাখায় পদ্মশ্রী পেয়েছেন সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, পরেশ রাওয়ালসহ ১০১ জন। তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন কমল হাসান। পদ্মভূষণ পেয়েছেন ২৪ জন। আগেই জানানো হয়েছে, বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান এবার পদ্মভূষণ সম্মাননা পেয়েছেন। ভারতের ৬৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ঘোষণা দেওয়া হয়।
বিদ্যা এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে পদ্মশ্রী পাওয়াটা আরও বড় স্বীকৃতি। এই অর্জন তিনি তাঁর পরিবারের প্রতি উৎসর্গ করেছেন। আইএএনএস।