আরটিভিতে আজ রাতে ‘তালুকদার গ্রুপ শুক্রবারের বিরতিহীন নাটক’ সময়ে প্রচারিত হবে শর্ত প্রযোজ্য। এটি লিখেছেন সঞ্জয় কান্ত এবং পরিচালনা করেছেন ফয়সাল খান। নাটকটিতে অভিনয় করছেন নাফিজা। কথা হলো তাঁর সঙ্গে।ফোনে বাতাসের আওয়াজ শোনা যাচ্ছে। কোথায় আপনি?পদ্মার পাড়ে বসে আছি। জোশ একটা জায়গায় এসেছি। মাওয়ার কাছাকাছি। এক ঘণ্টার একটি নাটকের কাজ করছি। নাম ভুল মানুষ। ক্যামেরার একই ফ্রেমে গ্রামের একটি বাড়ি ও নদী দুই-ই দরকার। তাই পরিচালক আগে এসে এই জায়গাটা চূড়ান্ত করে গেছেন। হরতালের জন্য অনেক সকালে চলে এসেছি। পদ্মার পাড়ে সকালটা দারুণ লাগছে।‘শর্ত প্রযোজ্য’ নাটকের কথা মনে আছে?থাকবে কী করে? কাজ করেছি বছর দুয়েক আগে। যতটুকু মনে পড়ছে একটি অফিসের অদ্ভুত সব নিয়মকানুন। বসের নির্দেশ, অফিসের কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবে না, কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পারবে না। কিন্তু তাতে কি আর কিছু ঠেকিয়ে রাখা যায়? গল্পটা মজার ছিল। আজ এনটিভিতে ‘রূপকথা’ ধারাবাহিকটি প্রচারিত হবে। আপনি এই নাটকে অভিনয় করছেন।টিভিতে কিংবা চলচ্চিত্রে কাজ করতে এসে শুরুতে কিছু মেয়েকে নানা ধরনের প্রতারণার শিকার হতে হয়। কিছু অসাধু প্রযোজক এসব প্রতারণার সঙ্গে জড়িত থাকেন। আর মেয়েটি যখন বুঝতে পারে, তখন অনেকটা সময় পেরিয়ে যায়। এই ধারাবাহিকে আমার চরিত্রটির মধ্য দিয়ে বাস্তবের এই সমস্যাটি তুলে ধরেছেন পরিচালক অরণ্য আনোয়ার। ইদানীং ভিন্ন ধরনের কোনো চরিত্রে অভিনয় করেছেন?ইফতেখার ফাহমি একটি নাটক তৈরি করছেন। নাম রিয়ালিটি শো। এই নাটকে আমি একজন সাংবাদিক।