পনেরোয় প্রাচ্যনাট স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-পড়ুয়াদের উচ্ছ্বাস-আনন্দ নিয়ে পুনর্মিলনী হয়ে গেল প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনে। এ উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দিনব্যাপী নানা আয়োজন। উদ্বোধনী সংগীত, ছৌ নৃত্য, তথ্যচিত্র প্রদর্শনী ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা চলে বিকেল পর্যন্ত। বিকেলে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন যাত্রা সংগঠক মিলন কান্তি দে, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত ও নিশাত মজুমদার।
সন্ধ্যায় ব্যাচশেষের প্রযোজনা যাত্রাপালা সিরাজ-দ্দৌলা পরিবেশন করেন ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা।