পপ গাইবেন অনুপ জালোটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ জালোটা সবার কাছে ভজন গায়ক হিসেবে পরিচিত। এবার তিনি পপ গান গাইবেন। সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৮ বছর বয়সী এই শিল্পী জানান, এই প্রথম তিনি পপ গাইবেন। ইংরেজি ও হিন্দির মিশেলে তৈরি হয়েছে গানটি। ‘জীবনে প্রথমবারের মতো পপ গাইব। আমার সঙ্গে সুর মেলাবেন সুনিধি চৌহান। এটি মূলত ছবির গান। ছবিটি তরুণদের জন্যই। এটি প্রযোজনায় আমারও অংশীদারি আছে।’ বললেন অনুপ জালোটা। ওয়েবসাইট।