পপসম্রাট আজম খানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎ আজম খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল রোববার। এদিন সন্ধ্যায় স্মরণ করা হলো কিংবদন্তি এই পপসম্রাটকে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে পপগুরুকে শ্রদ্ধা জানান ব্যান্ডসংগীত-সংশ্লিষ্ট শিল্পীরা। স্মৃতিচারণা ও আলোচনায় সাজানো এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজম খানের সহোদর সুরস্রষ্টা আলম খান। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর। পিতৃস্মৃতিচারণা করেন আজম খানের মেয়ে ইমা খান। এ ছাড়া স্মৃতিচারণা ও আলোচনায় অংশ নেন বামবার সদস্যরা।
২০১১ সালের ৫ জুন সকালে রাজধানী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন আজম খান।