পপসম্রাট স্মরণে জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক দিন পরেই মাইকেল জ্যাকসনের মৃত্যুর এক বছর পূর্ণ (২৫ জুন) হবে। দুনিয়াজুড়ে ভক্তরা এখনো পপসম্রাটের প্রস্থান মেনে নিতে পারেননি। মৃত্যুর পরও তাঁকে নিয়ে চলছে সমান উন্মাদনা। সম্প্রতি মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন ঘোষণা দিয়েছেন, প্রয়াত মাইকেলের স্মরণে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গেরে শহরে একটি জাদুঘর গড়ে তোলা হবে। পর্যটক ও মাইকেল-ভক্তদের জন্য নির্মিতব্য ওই কমপ্লেক্সে জাদুঘরের পাশাপাশি দুটি হোটেল, একটি সম্মেলনকেন্দ্র, রেস্তোরাঁ, দোকান, গলফ মাঠ, অ্যাপার্টমেন্ট, রেল ও বাসস্টেশন, টিভি স্টুডিও, মুভি থিয়েটার ও নাইট ক্লাব থাকবে। ‘জ্যাকসন ফ্যামিলি সেন্টার’ নামের ওই কমপ্লেক্স নির্মাণে ৩০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছে। ওয়েবসাইট।