পপসম্রাটকে টপকে বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন রেকর্ডটা ছিল প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের। কনসার্টভিত্তিক সিনেমা দিস ইজ ইট করেছিলেন পপসম্রাট। সেই ছবি মার্কিন বক্স অফিসে হিট করেছিল। আয় করেছিল সাত কোটি ১০ লাখ ডলার, যা গত শনিবার পর্যন্ত ভাঙতে পারেনি কেউ। কিন্তু পরের দিন রোববার সব হিসাব-নিকাশ পাল্টে দিল জাস্টিন বিবারের কনসার্টভিত্তিক ছবি জাস্টিন বিবার: নেভার সে নেভার। কারণ, ছবিটি মার্কিন বক্স অফিসে রোববার পর্যন্ত সাত কোটি ২০ লাখ ডলার আয় করে। তবে হলিউড রিপোর্টার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবার যুক্তরাষ্ট্রে এগিয়ে থাকলেও সারা বিশ্বের হিসাব অনুযায়ী, মাইকেল জ্যাকসন থেকে অনেক পিছিয়ে। জ্যাকসনের দিস ইজ ইট বিশ্বজুড়ে ১৮ কোটি ৯১ লাখ ডলারের ব্যবসা করেছিল। ওয়েবসাইট।