পপসম্রাটের বাড়ি হচ্ছে পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজড়িত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নেভারল্যান্ড খামারবাড়িটি পার্কে রূপান্তরিত হতে যাচ্ছে। সম্প্রতি সিনেটর মাইক ডেভিস এ-সংক্রান্ত একটি প্রস্তাব সিনেটে উত্থাপন করেন। গত বছরের জুনে মাইকেল জ্যাকসন মারা যান। ২০০৫ সালে তাঁর বিরুদ্ধে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এর পর থেকে পপসম্রাট নেভারল্যান্ডের ওই খামারবাড়িতে আর থাকেননি। ২০০৮ সালে চরম আর্থিক সংকটে পড়েন মাইকেল জ্যাকসন। তখন ওই সম্পত্তি দেখভালের জন্য একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। মাইকেলের স্মৃতিকে ধরে রাখতে সেই খামারবাড়িতে মনোরম একটি পার্ক গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়েবসাইট।