পপসম্রাটের সন্তানদের দেখভাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাটের মৃত্যুর পর তাঁর তিন সন্তানের দেখভাল করছিলেন মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন। এখন থেকে বাচ্চাদের মা-ই তাদের দেখভাল করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাথরিন বললেন, ‘প্রিন্স মাইকেল (১৩) ও প্যারিসের (১২) মা ডেবি রো অর্থাৎ মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী এখন থেকে তাদের দায়িত্ব নেবে। ডেবি রো তাদের বায়োলজিক্যাল-মাদার। সঙ্গে আট বছরের ব্লাঙ্কেটের দায়িত্বটাও তাঁকেই নিতে হবে।’ ব্লাঙ্কেট প্রয়াত শিল্পীর সন্তান হলেও তাঁর মায়ের পরিচয় আজও রহস্যাবৃত। ‘বাচ্চাগুলো চমৎকার। হাসিখুশি ও উচ্ছল। ছাত্র হিসেবেও বেশ ভালো তারা,’ মন্তব্য ক্যাথরিনের। ওয়েবসাইট।