পপসম্রাটের সন্তানদের প্রতি অবহেলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তাঁর তিন ছেলেমেয়ে এত দিন দাদি ক্যাথরিনের হেফাজতেই ছিল। কিন্তু দাদির সঙ্গে আর বেশি দিন বোধ হয় থাকা হবে না তাদের। কারণ, লস অ্যাঞ্জেলসের ওই বাড়িতে অনেক ভিড় আর হইহল্লা। বাড়িটিতে ক্যাথরিনের আরও পাঁচ নাতি-নাতনি থাকে। এত এত বাচ্চাকাচ্চার মধ্যে প্রিন্স (১২), প্যারিস (১১) ও ব্লাঙ্কেটর (৭) যত্নআত্তি ঠিকমতো হচ্ছে না। তাই শিশু তিনটিকে দাদির কাছ থেকে সরিয়ে নেওয়া হতে পারে বলে সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইট।