পপসম্রাটের স্মরণে গাইবেন তাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিক এক বছর আগে আজকের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে গেছেন পপসম্রাট মাইকেল জ্যাকসন। আজ তাঁর স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন টিভি চ্যানেল সিবিএস ‘দ্য কিং অব পপ: ওয়ান ইয়ার ল্যাটার’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে ক্রিস্টিনা অ্যাগুইলারা ও স্মোকি রবিনসন গান গাইবেন। মাইকেল জ্যাকসনের ‘ম্যান ইন দ্য মিরর’ গানটি গাইবেন তাঁরা। অনুষ্ঠানে গায়ক মার্ক অ্যান্থনিরও যোগ দেওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে মার্ক অ্যান্থনি বলেন, ‘মাইকেল জ্যাকসনের মতো গায়ক যুগে যুগে আসে না। গানের জন্য গোটা জীবনটাই উৎসর্গ করে গেছেন এই ক্ষণজন্মা পুরুষ।’