পরবর্তী বন্ড ছবির পরিচালক ড্যানি বয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ড সিরিজের পরবর্তী ছবিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন ‘স্লামডগ মিলিয়নিয়র’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েল। বিষয়টি নিয়ে গত ২৪ মার্চ রোববার ড্যানি বয়েলের সঙ্গে আলোচনা করেছেন বন্ড ছবির প্রযোজক বারবারা ব্রকোলি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘সান অনলাইন’। বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’ পরিচালনা করেছিলেন স্যাম মেন্ডেজ। ‘স্কাইফল’ ছবির আকাশছোঁয়া সাফল্যের রেশ ধরে আবারও বন্ড সিরিজের ছবি পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিলে আশাহত হন বন্ড প্রযোজকেরা। স্যামকে ফিরে পাওয়ার জন্য সব রকম চেষ্টাই চালান বন্ড প্রযোজকেরা। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সম্প্রতি স্যামের পরিবর্তে ড্যানি বয়েলকে বন্ড সিরিজের ২৪তম ছবি পরিচালনার দায়িত্ব সঁপে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন তাঁরা।এদিকে, কয়েকদিন আগে ড্যানি বয়েল সম্পর্কে বর্ষীয়ান বন্ড প্রযোজক মাইকেল জি উইলসন বলেছিলেন, ‘অবশ্যই তিনি বন্ড ছবির পরিচালক হওয়ার যোগ্য।’