পরবর্তী মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে কাজ করার সময় পরিচালক ড্যানি বোয়েলের সঙ্গে এ আর রহমানের সখ্য গড়ে ওঠে। এক ছবি দিয়েই এই জুটি অস্কারের আসর থেকে আটটি পুরস্কার বাগিয়ে নেন। এবার তাঁদের পরবর্তী মিশন কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। ১২৭ আউয়ারস ছবিতে একত্রে কাজ করেছেন দুজনে। আগামী নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। বাস্তবের একটি কাহিনি নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। অ্যারন র্যালস্টোন নামের এক পর্বতারোহী পাঁচ দিন পাথরচাপা থাকার পর সেখান থেকে উদ্ধার পেতে নিজেই নিজের হাত কেটে ফেলেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন স্পাইডারম্যান ছবির নায়ক জেমস ফ্রাঙ্কো। ওয়েবসাইট।