পরবাসিনীতে চার ফরাসি অভিনয়শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েন্স-ফিকশন ছবি পরবাসিনীতে অভিনয় করলেন চারজন ফরাসি অভিনয়শিল্পী। এরা হলেন ফানেলি নিকোল, সেডরিক জোয়ান, জ্যাক ব্রুনো, জন ব্রিগ্রিত। গতকাল শুক্রবার মেঘনার এক চরে ছবিটির শুটিংয়ে অংশ নেন তাঁরা। ছবিতে তাঁদেরকে বিদেশি গবেষক দলের সদস্য হিসেবে দেখানো হয়েছে।পরবাসিনীর পরিচালক স্বপন আহমেদ প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘সায়েন্স-ফিকশনধর্মী ছবি পরবাসিনীতে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনকে উপস্থাপন করা হবে। পৃথিবীর বুকে এলিয়েনের আবির্ভাবের কারণে যখন হইচই শুরু হয় তখনই দেশি-বিদেশি সাংবাদিকদের পাশাপাশি গবেষক দলও আসেন। পুরো বিষয়টিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার জন্য এই ধরনের আয়োজন।’পরবাসিনী ছবির প্রধান তিন অভিনয়শিল্পী হলেন নিরব, মেহজাবিন ও ইমন। গত বছরের মাঝামাঝি সময়ে সিলেটের লাউয়াছড়া এলাকায় শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। পরিচালক সূত্রে জানা গেছে, এ বছরের কোরবানির ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে। সেভাবেই সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।