পরমব্রতকে তিন প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসেই মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ভুবন মাঝি’। এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষ। তবে এটা বাংলাদেশে পরমের দ্বিতীয় ছবি। এ অভিনেতা বাংলাদেশে প্রথম অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। তবে সবার আগে মুক্তি পায় ফাখরুল আরেফীন পরিচালিত ‘ভুবন মাঝি’।
সম্প্রতি পরমব্রত অভিনীত ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে পরমের বিপরীতে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে।
পরমব্রত কিছুদিন আগে এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। সেদিন তাঁকে তাঁর দুটো বাংলাদেশি ছবি নিয়ে তিনটি প্রশ্ন করা হয়। বেশ মজা করেই সেই প্রশ্নগুলোর জবাব দেন এই অভিনেতা।