পরমব্রতের নায়িকা রুহি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা ছিল, ভারতের কলকাতায় ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন রুহি। কিন্তু তা আর হচ্ছে না। রুহি এখন সেখানে অভিনয় করবেন আরেকজন জনপ্রিয় নায়ক পরমব্রতের বিপরীতে। একটি নয়, দুটি ছবিতে—গ্ল্যামার ও স্পর্শ। দুটি ছবিরই পরিচালক মহুয়া চক্রবর্তী।রুহি বলেন, ‘গ্ল্যামার ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের শেষ দিকে। সামান্য জটিলতার কারণে তখন তা সম্ভব হয়নি। পরিচালক ছবির নায়ক পরিবর্তন করেছেন। এখন আগামী ২০ এপ্রিল ছবিটির শুটিং শুরু হবে। তবে স্পর্শ ছবির কাজ হবে আরও পরে।’রুহি আরও বলেন, ‘গ্ল্যামার ছবিতে অভিনয়ের প্রাথমিক প্রস্তুতি নেওয়ার জন্য ১০ মার্চ কলকাতায় যাচ্ছি। গ্ল্যামার জগতের নানা কিছু নিয়ে এই ছবির গল্প। এখানে আমার চরিত্রটি একজন সুপার মডেলের।’রুহি বাংলাদেশের কয়েকটি টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।