পরম্পরা

বলিউড আর টালিউডের দুটি পরিবার নিয়েই এই ছোট্ট আয়োজন। পৃত্থীরাজ কাপুরের ছেলে রাজকাপুর একসময় বলিউড কাঁপিয়েছেন। আওয়ারা, বুট পালিশ, মেরে নাম জোকার, শ্রী ৪২০-সহ অসংখ্য ছবিতে মনোমুগ্ধকর অভিনয় করেছেন তিনি। তাঁর পাঁচ ছেলেমেয়ের মধ্যে ঋষি কাপুর নাম করেছিলেন বেশি। অমিতাভ বচ্চন, বিনোদ খান্নাদের সঙ্গে একই উচ্চতায় অভিনয় করে গেছেন ঋষি কাপুর। তাঁরই ছেলে রনবীর কাপুর এখন বলিউডের হার্ট থ্রব। তিন প্রজন্ম ধরে তারকা তাঁরা।
সুচিত্রা সেনের কথা নতুন করে কাউকে বলতে হবে না। বাংলা চলচ্চিত্রের একটি স্থায়ী নাম সুচিত্রা সেন। সুচিত্রা-উত্তম জুটি এখনো বাংলা চলচ্চিত্রের সেরা রোমান্টিক জুটি। সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনও অভিনয় করেছেন। এখন তো তিনি ভারতের লোকসভার সদস্য। অভিনয়ে সুচিত্রার উচ্চতায় উঠতে পারেননি মুনমুন, কিন্তু সুচিত্রার নাতনি রাইমা সেন অভিনয় করে নানির প্রশংসা পেয়েছেন। টালিউডে এখন রাইমা সেন একটি পরিচিত নাম। তাঁর বোন রিয়াও অভিনয় করছেন, তবে পরম্পরা ধরে কথা বললে রাইমাকেই তৃতীয় প্রজন্ম হিসেবে রাখা ভালো।