পরম্পরা ধরে রাখলেন ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা নুজাত বধূ বেশে এই বাংলো থেকেই বেরিয়েছিলেন। মামা আমির খানও নওশার বেশে বরযাত্রীদের সঙ্গে ওই বাংলো থেকে বেরিয়েছিলেন একদিন। পরম্পরা ধরে রাখতে এবার বাদ যাননি ইমরান খানও। বাংলোটা বানিয়েছিলেন আমির খানের বাবা চলচ্চিত্র নির্মাতা নাসির খান। গত সোমবার পালি হিলের ওই বাংলোতেই হয়ে গেল ইমরানের বিয়ে। পাত্রী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকা মালিক। কাবিন হওয়ার পর নববধূ নিয়ে ইমরান একটি পোরশেতে চড়েন। কালো কুচকুচে গাড়িটা সাদা রঙের কাপড়ে মোড়ানো ছিল। আর তাতে লেখা ছিল ‘জাস্ট ম্যারেড’ (সদ্য বিবাহিত)। পরের দিনই মধুচন্দ্রিমা উদ্যাপন করতে নবদম্পতি থাইল্যান্ডের ফুকেটের উদ্দেশে উড়াল দেন। গোটা দ্বীপটিই তাঁদের জন্য ভাড়া করে রাখা ছিল। একটা দ্বীপে মাত্র দুটি মানুষ ঘুরে বেড়াবে! এমনটি ভাবার কোনো কারণ নেই। নবদম্পতির সঙ্গে ৫০ জন অতিথির একটি দল রয়েছে।বিয়ের পরপর সাংবাদিকদের কাছে অভিব্যক্তি বর্ণনা করতে গিয়ে ইমরান খান বলেন, ‘বিয়ে করেছি, সে রকম মনেই হচ্ছে না। ধাতস্থ হতে আরও কয়েক দিন লাগবে।’ এক প্রশ্নের জবাবে বলিউডের এই নায়ক বলেন, ‘তরুণী ভক্তদের হূদয় ভাঙার প্রশ্নই ওঠে না। কারণ অবন্তিকার সঙ্গে আট বছর ধরে আমার প্রেম চলছে—বিষয়টি সবার জানা।’ ওয়েবসাইট।