পরাজয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে ভুগে মাত্র ৩৬ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেন জনপ্রিয় শিল্পী বব মার্লে। সেই ১৯৮১ সালের কথা। ৩০ বছর পর নন্দিত এই শিল্পীর পাঁচটি অ্যালবামের স্বত্ব নিতে চেয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু বিধিবাম। নিউইয়র্কের আদালত রায় দিলেন ইউনিভার্সেল মিউজিক গ্রুপের (ইউএমজি) পক্ষে। শিল্পীর পরিবারের সদস্যদের অভিযোগ, অ্যালবাম পাঁচটি বিক্রি ও রিংটোন থেকে পাওয়া অর্থ বা সম্মানী তাঁরা পাচ্ছেন না। ইউএমজি একাই সেটা ভোগ করছে। রায়ে আদালত বলেন, ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বব মার্লে যে কটি অ্যালবামের কাজ করেছিলেন, সেগুলোর স্বত্ব ইউএমজির; শিল্পীর পরিবারের কারও নয়। ওয়েবসাইট।