পরিচারক রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমান্টিক চরিত্রের বদলে এবার ভিন্ন মূর্তিতে দেখা যাবে বলিউডের তরুণ তারকা রণবীর কাপুরকে। টিভির একটি বিজ্ঞাপন চিত্রে পরিচারক হয়ে আসছেন তিনি। রণবীর কোমল পানীয় পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এই পানীয়ের নতুন বিজ্ঞাপনে তিনি উল্লিখিত চরিত্রে আসছেন। লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে এই বিজ্ঞাপন চিত্রের দৃশ্য ধারণ করা হয়। রণবীর বলেন, ‘এই বিজ্ঞাপন চিত্রের শুটিং আমার জন্য সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।’ ওয়েবসাইট।