পরিচালক আবুল হায়াতকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলার মিজান মেধাবী দেশের মুখ অনুষ্ঠানটি দেখে এগিয়ে এসেছে লায়নস ক্লাব। অনুষ্ঠানের ২৬ জন দরিদ্র-মেধাবী ছাত্রছাত্রীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। পাশাপাশি এই অনুষ্ঠানের পরিচালক আবুল হায়াতকে দিয়েছে বিশেষ সম্মাননা। সম্প্রতি আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে আয়োজিত ‘লায়নস সার্ভিস ডে ২০১০’-এর সমাপনী অনুষ্ঠানে দরিদ্র-মেধাবীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজিশ আলী খান প্রমুখ।