পরিচালক আল পাচিনোকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাপ্তির মুকুটে আরও একটি পালক যোগ হলো আল পাচিনোর। বিখ্যাত এই হলিউড তারকা এবার ভেনিস চলচ্চিত্র উত্সবে সম্মাননা পেয়েছেন। তবে এই সম্মননা অভিনেতা আল পাচিনো পাননি, পেয়েছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে। ভেনিস এসে পাচিনো জানান, এই শহরে তাঁর আসার উদ্দেশ্য কেবল সম্মাননা নেওয়াই নয়, নিজেরে পরিচালিত একটি প্রকল্প প্রদর্শনও করবেন সেখানে। নতুন এই ছবির নাম ওয়াইল্ড সালোমে। এর একটি পর্ব বিখ্যাত সাহিত্যিক অস্কার ওয়াইল্ডকে নিয়ে, দ্বিতীয় ভাগে থাকবে এই সাহিত্যিকের নাটক ‘সালোমের’ চলচ্চিত্ররূপ। পাচিনো বললেন, ‘আমরা জানি, তিনি (অস্কার ওয়াইল্ড) মুক্তচিন্তার মানুষ ছিলেন। মানুষের ওপর তাঁর ধারণা, চিন্তা-চেতনা ছিল ভীষণ গভীর। কী করে সমাজের মানুষ আরও ভালো থাকতে পারে এসব কথা তিনি ভাবতেন, তাঁর লেখাতেও তা প্রকাশ পেয়েছে। যা এই এখনও সমাকালীন।’ আইএএনএস।