প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনাল সংগীতশিল্পী। মাঝেমধ্যে উপস্থাপনাও করেন। এবার তিনি পরিচালক হয়ে ঈদের জন্য একটি গানের অনুষ্ঠান করছেন। শুধু পরিচালনা নয়, পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনা করছেন। অনুষ্ঠানের নাম ‘গানের খেলা’।
কোনাল বলেন, ‘চ্যানেল আইয়ে কয়েক বছর ধরে ঈদে আমি গান নিয়ে অনুষ্ঠান পরিকল্পনা করেছি, উপস্থাপনা করেছি। এবার পরিচালনা করব। ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করছি।’
‘গানের খেলা’র প্রযোজক আমীরুল ইসলাম। অনুষ্ঠানে গান নিয়ে নানা মজার খেলায় অংশ নেবেন চ্যানেল আই সেরা কণ্ঠ ও খুদে গানরাজের শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন ঝিলিক, লুইপা, রাফসান, মেহেদী, নীড় ও প্রান্তি।