পরিচালক ক্রিস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

মিউজিক ভিডিও দিয়ে পরিচালনায় হাতে খড়ি হলো ক্রিস্টেন স্টুয়ার্টের। টোয়ালাইট ছবির এই তারকা ‘সেজ অ্যান্ড দ্য সেইন্টস’ ব্যান্ড দলের নতুন গানের মিউজিক ভিডিও বানিয়েছেন। ব্যান্ড দলটির প্রধান সেজ গালেসি আর স্টুয়ার্ট অনেক দিন ধরেই বন্ধু। গালেসিই খুব করে চেয়েছিলেন স্টুয়ার্ট পরিচালনার দায়িত্বটি নেন। কারণ, মিউজিক ভিডিও হিসেবে তিনি যেসব দৃশ্যায়নের কথা ভাবছিলেন, স্টুয়ার্ট ঠিক সেগুলোই পর্দায় তুলে আনতে পারবেন বলে মনে করেছেন গালেসি।
গালেসি যতটা ভেবেছিলেন, স্টুয়ার্ট নাকি তার চেয়েও ভালো করেছেন। শিল্পী এবং মানুষ হিসেবে স্টুয়ার্টের সততায় মুগ্ধ এই সংগীতশিল্পী। ‘টেক মি দু দ্য সাউথ’ শিরোনামের গানটিতে স্টুয়ার্টের সহকারী পরিচালক ছিলেন ডেভিড সাপ্রিয়। এএনআই।