পরিচালক জন আব্রাহাম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা জন আব্রাহাম এবার ছবির পরিচালক হতে চলেছেন। খুব শিগগির তিনি ছবি পরিচালনার কথা ঘোষণা করবেন বলেও জানা গেছে। এমন খবর অবশ্য বলিউডের অনেককেই অবাক করেছে। অনেকেই বলছে, জন আব্রাহামের অভিনয়-জীবন এখন পর্যন্ত পূর্ণতাই পায়নি; অথচ এরই মধ্যে ছবি পরিচালনায় নাম লেখাচ্ছেন! অনেকেই আবার বলছে, হাতে খুব একটা ছবি নেই, তাই হয়তো জনের এমন কৌশল অবলম্বন করা! তবে মজার ব্যাপার হলো—বলিউড অভিনেতা জন আব্রাহামের হাতে এ মুহূর্তে সত্যি সত্যিই কোনো ছবি নেই বলে একটি সূত্রে জানা গেছে।এ বিষয়ে জনের উত্তরটা অবশ্য অন্য রকম। তিনি বলেন, অভিনয় মোটামুটি অনেক দিন হলো। এবার একটু ভিন্ন স্বাদ নিতেই এমন সিদ্ধান্ত।