পরিচালক ড্রিউ ব্যারিমোরের দ্বিতীয় ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও পরিচালনায় নামছেন চলচ্চিত্র তারকা ড্রিউ ব্যারিমোর। হাউ টু বি সিঙ্গেল নামের রোমান্টিক-কমেডি ঘরানার একটি ছবি বানাতে যাচ্ছেন তিনি। এই নামে ২০০৮ সালে প্রকাশিত একটি উপন্যাস থেকে সিনেমা বানানোর অনুপ্রেরণা পান ব্যারিমোর। ছবির গল্পটা অনেকটা এ রকম: নিউইয়র্কের একদল তরুণ বিয়ে না করে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর তাদের জীবনে প্রেম, ভালোবাসা আসে; আসে ভাঙন। এভাবেই এগিয়ে চলে তাদের জীবনতরী। ব্যারিমোর পরিচালিত প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। হুইপ ইট নামের ওই ছবির কাহিনি ছিল নারীকেন্দ্রিক। ওয়েবসাইট।