পরিচালক ব্যারিমোরের নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামের শুরুতে ‘পরিচালক’ শব্দটি দেখেই হয়তো আন্দাজ করেছেন, এই খবর অভিনয়শিল্পী ড্রিউ ব্যারিমোরকে নিয়ে নয়। হ্যাঁ, নতুন আরেকটি ছবি নির্মাণে হাত দিয়েছেন এই হলিউড তারকা। ছবির নাম হাইস্ট সোসাইটি। অ্যালি কার্টারের লেখা থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই ছবি প্রযোজনাও করবেন ব্যারিমোর। কাহিনিসংক্ষেপ—ক্যাটারিনা বিশপ নামের এক তরুণী বেড়ে ওঠে এক চোরপরিবারে। একদিন সে বেরিয়ে আসে পরিবার থেকে। কিন্তু ঠিক সেই সময় তার বাবাকে সন্দেহ করা হয় একটি চিত্রকর্ম চুরির অপরাধী হিসেবে। তাই ক্যাটারিনা জড় করে বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গকে। তাদের নিয়ে উদ্ধার করে চুরি যাওয়া চিত্রকর্মটি। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে। তার আগে ব্যারিমোর শেষ করবেন তাঁর পরিচালিত রোমান্টিক কমেডি ছবি হাউ টু বি সিঙ্গেল। ওয়েবসাইট।