পরিচালক মাহফুজ মডেল সাকিব আল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজ আহমেদ পরিচালিত বিজ্ঞাপনচিত্রে অভিনয় করবেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পণ্যটির নাম ‘টিফিন বিস্কুট’। প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেড। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন সাকিব। গতকাল সোমবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাকিবের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি স্বাক্ষর হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, পরিচালক (বিক্রয় ও বিপণন) খায়রুল আনাম, এজিএম সাইফুল ইসলাম।