পরিচালক ম্যাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা ম্যাডোনাকে আবার দেখা যাবে পরিচালকের ভূমিকায়। রেবেকা ওয়াকারের প্রথম উপন্যাস অ্যাডে: আ লাভ স্টোরি অবলম্বনে নতুন একটি ছবি পরিচালনা করবেন তিনি। এর আগে ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ম্যাডোনা পরিচালিত ছবি ফিলথ অ্যান্ড উইজডম। সেই ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এবার ম্যাডোনা সাফল্য পাবেন বলেই ধারণা করা হচ্ছে।
সাফল্যের রসদ আসলে মজুত আছে ছবিটার কাহিনিতেই। দুর্দান্ত রোমান্টিক একটা গল্প নিয়েই এবার ছবি বানাচ্ছেন ম্যাডোনা। শুধু তা-ই নয়, সিলভার লাইনিংস প্লেবুক-এর মতো সফল ছবি উপহার দেওয়া প্রযোজক ব্রুস কোহেন এই ছবিতেও বিনিয়োগ করবেন। পিটিআই।