পরিচালক যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্তানি ছবির পোস্টারের বিষয়ে মৌসুমী হামিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর পক্ষ থেকে কথা বলা হয়েছে ছবির পরিচালক ফিরোজ খানের সঙ্গে। তিনি বলেন, ‘পোস্টারের বিষয়টি আমি দেখি না। এটা প্রযোজক ও হল ম্যানেজাররা করেছেন।’
কিন্তু পোস্টার চূড়ান্ত হলে তা তো পরিচালককে দেখানো হয়—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বোঝেন না, এমন একটু হয়েই থাকে, কারণ এমনিতেই ছবি চলে না এখন।’
ডাবিং প্রসঙ্গে ফিরোজ খান বলেন, ‘তখন মৌসুমী দেশে ছিলেন না, তাই অন্য একজনকে দিয়ে তা করিয়ে নিয়েছি।’