পরিচালক সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার নাটকে কোনো নায়কের দরকার নেই। প্রয়োজন হলে গল্প থেকে নায়কের সব চরিত্র কেটে দিতে হবে। আর যদি নায়ক লাগেও, তাহলে মেয়েকে ছেলে সাজিয়ে অভিনয় করাতে হবে।’ এভাবেই চিত্কার করে সহকারী পরিচালকদের কথাগুলো বললেন সজল। তিনি এখন নাট্যনির্মাতা। নাটক নির্মাণ করছেন অন্য এক উদ্দেশ্য নিয়ে—পছন্দের নায়িকাদের সঙ্গে প্রেম করা। আর তাই নিজের নাটকে নায়কের সঙ্গে নায়িকার কথোপকথন বন্ধ করে দেন। কিন্তু পরে যখন দেখতে পান নায়িকা নায়কের প্রেমে পড়েছে, তখন তিনি নায়কবিহীন নাটক বানানোর উদ্যোগ নেন।এটি একটি নাটকের গল্প। তিন পর্বের এই নাটকের নাম প্রেমের নাম বেদনা। সজল বললেন, ‘অসাধারণ গল্প। কাজটা করে ভালো লাগছে। বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে কাজ করেছি।’ আনিসুল হকের লেখা ধারাবাহিকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। আর তা দেখানো হবে বৈশাখী টিভিতে। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও বিন্দু।