পরিচালক হবেন জোহানসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুটিয়ে অভিনয় তো করছেনই। নাম লিখিয়েছেন সংগীতেও। সেই সঙ্গে মডেলিং তো আছেই। স্কারলেট জোহানসন নিজের নামের পাশের পরিচয়টা আরও লম্বা করতে এবার পরিচালনায় নামতে চান। ২৯ বছর বয়সী এই হলিউড তারকা জানিয়েছেন, এরই মধ্যে একগাদা বইয়ের স্বত্ব কিনে নিয়েছেন, যেগুলো একসময় চলচ্চিত্রে রূপান্তর করতে চান।
জোহানসন বলেন, ‘আমি পরিচালনার কাজ করতে চাই, একটা পর্যায়ে গিয়ে অবশ্যই তা করব। বেশ কিছু বইয়ের স্বত্ব কিনেছি। জীবনের এমন একটা পর্যায়ে আছি, যেখানে নিশ্চিত জানি আমি কী চাই। আমার অনেক কিছুতেই আগ্রহ।’ আইএএনএস।