পরিচালক ‘সার্কিট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্না ভাই সিরিজের কমেডি ছবিতে ‘সার্কিট’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন আরশাদ ওয়ার্সি। সম্প্রতি তিনি ছবি প্রযোজনা করেছেন। এবার ছবি বানানোর কাজে হাত দিতে চান এই অভিনেতা। মারদাঙ্গা ও কমেডি ধাঁচের কোনো ছবি বানানোর ইচ্ছে তাঁর। এরই মধ্যে পাণ্ডুলিপি লেখার কাজ চলছে বলে জানালেন আরশাদ ওয়ার্সি। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা গাই রিচি যে ধাঁচের ছবি বানান, তেমন ছবির প্রতি ঝোঁক তাঁর। তবে আগামী বছরের মাঝামাঝি বা শেষের দিকে ছবির কাজে হাত দেবেন বলে জানালেন এই অভিনেতা। ওয়েবসাইট।