পরিচালকের অনুরোধ রাখলেন পূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ঈদে পূর্ণিমাকে দেখা যায় ঈদের বিশেষ নাটক অথবা কোনো ম্যাগাজিন অনুষ্ঠানে। এবারও পূর্ণিমার কাছে সাতটি নাটক ও একটি ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করার কথা ছিল। কিন্তু পরিচালক সোহানুর রহমান সোহান পূর্ণিমাকে বলেছেন, ছোট পর্দার জন্য পূর্ণিমা যেন কোনো কাজ না করেন।কেন? পূর্ণিমা বললেন, ‘ঈদে সোহানুর রহমান সোহানের পরিচালনায় আমার অভিনীত চলচ্চিত্র পরান যায় জ্বলিয়া রে ছবিটি মুক্তি পাবে। সোহান ভাই বলেছেন, টিভি নাটকে কাজ করলে সিনেমার শিল্পীদের ইমেজ নষ্ট হয়ে যায়। তাই এবার ছোট পর্দায় কাজ করার দরকার নেই। পরিচালকের কথা আমি রেখেছি।’আর এ কারণেই পূর্ণিমাকে এবারের ঈদে ছোট পর্দায় দেখা যাচ্ছে না। তবে ঈদুল আজহায় পূর্ণিমাকে ছোট পর্দার কাজে দেখা যাবে বলে জানালেন তিনি।