পরিচালনায় অনীহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ বলেন বলিউডের বাদশা। কেউ বলেন সম্রাট। কে না জানে, গোটা বলিউডে ‘অমিতাভ বচ্চন’ শুধু একজনই। অভিনেতা হিসেবে অমিতাভের জুড়ি মেলা ভার। কিন্তু পরিচালনায়? না, পরিচালনা নিয়ে তাঁকে উত্সাহী হতে দেখা যায়নি কখনো। সে প্রসঙ্গেই সম্প্রতি তিনি লিখেছেন নিজের ব্লগে, ‘প্রায়ই অনেকে বলেন, আমি কেন ছবি পরিচালনা করি না। জবাবে একটা কথাই শুধু বলি, আমি কোনোমতে শুধু অভিনয়টাই করতে পারি। আমার কাছে পরিচালনার কাজটা একটা বিশাল আর জটিল—এটা শুধু যাঁদের গল্প তৈরির বিশেষ ক্ষমতা আছে তাঁদের জন্যই।’